advertisement
advertisement

পুংগলী ইউনিয়ন যুব ফাউন্ডেশনের উদ্যোগে খেলার সামগ্রী বিতরণ


THE REPORTER BD | প্রতিবেদক: আরিয়ান আহাম্মেদ হৃদয় প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ৭:১৯ পূর্বাহ্ণ
পুংগলী ইউনিয়ন যুব ফাউন্ডেশনের উদ্যোগে খেলার সামগ্রী বিতরণ

পুংগলী ইউনিয়ন যুব ফাউন্ডেশনের উদ্যোগে খেলার সামগ্রী বিতরণ

advertisement
এনামুল হক, ফরিদপুর (পাবনা) 
পাবনার ফরিদপুর উপজেলার পুংগলী ইউনিয়ন যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী ও উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় ও আমিনা নবাবজান দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ফুটবল, ভলিবল, দাবার সেট ও জার্সি বিতরণ করা হয়। পাশাপাশি উভয় প্রতিষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থী এবং শিক্ষক-কর্মচারীদের উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সভাপতি মো. এনামুল হক, মাদ্রাসার সভাপতি মো. মেহেদী হাসান তপন, সুপার মো. গোলাম মোস্তফা, বিদ্যালয়ের দাতা সদস্য মো. রাকিবুল ইসলাম কাদেরী, অভিভাবক সদস্য মো. সিহাব হোসেন, যুব ফাউন্ডেশনের সভাপতি মো. আব্দুল মজিদ এবং খেলার সামগ্রী দানকারী মানবিক পুলিশ হিসেবে পরিচিত মো. আকরাম হোসেনসহ স্থানীয় সাংবাদিক, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বাড়ায়। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ এবং পড়াশোনার পাশাপাশি সুস্থ সংস্কৃতিচর্চার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক সহযোগিতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহা আলম বিএসসি। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. ওহিদুল ইসলাম মাস্টার।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর