advertisement
advertisement

গফরগাঁওয়ে শিশু স্মৃতি ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।


THE REPORTER BD | প্রতিবেদক: দ্য রিপোর্টার বিডি প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ৪:২০ পূর্বাহ্ণ
গফরগাঁওয়ে শিশু স্মৃতি ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

গফরগাঁওয়ে শিশু স্মৃতি ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

advertisement
নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও ময়মনসিংহ 
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নে শিশু স্মৃতিকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত সুমনের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এলাকাবাসী ও নিহতের পরিবারের আয়োজনে স্থানীয় এলাকায় এই কর্মসূচি পালিত হয়। প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়া ক্ষুব্ধ শত শত নারী-পুরুষ ও শিক্ষার্থীরা সুমনের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
বক্তারা বলেন, একটি নিষ্পাপ শিশুকে পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করার মতো এমন জঘন্য অপরাধ মানবতাবিরোধী। এ ধরনের নৃশংস ঘটনার সঙ্গে জড়িত অপরাধী সমাজের শত্রু। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত সুমনকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তারা।
সমাবেশ থেকে নিহতের পরিবার ও স্থানীয়রা ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি পরিচালনা করে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর