advertisement
advertisement

গফরগাঁওয়ে হাফেজ তাজুল ইসলামের ওপর মাদকসেবী মুক্তা-র ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।


THE REPORTER BD | প্রতিবেদক: দ্য রিপোর্টার বিডি প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ২:০৮ অপরাহ্ণ
গফরগাঁওয়ে হাফেজ তাজুল ইসলামের ওপর মাদকসেবী মুক্তা-র ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

গফরগাঁওয়ে হাফেজ তাজুল ইসলামের ওপর মাদকসেবী মুক্তা-র ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

advertisement
প্রতিবেদক,
আরিয়ান আহাম্মেদ হৃদয়,
হাফেজ তাজুল ইসলামের ওপর মাদকসেবী মুক্তা-র দ্বারা সংঘটিত ন্যাক্কারজনক ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা এবং দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একটি প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় এলাকাবাসী, সচেতন নাগরিক সমাজ ও মাদ্রাসার শিক্ষার্থী-শিক্ষকদের আয়োজনে আজ এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সমাজে দিন দিন মাদকের বিস্তার ভয়াবহ রূপ ধারণ করছে। মাদকাসক্তরা আজ সম্মানিত আলেম ও সমাজকর্মীদের ওপরও হামলা চালাতে দ্বিধাবোধ করছে না। হাফেজ তাজুল ইসলামের ওপর এই হামলা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়, এটি পুরো সমাজের শান্তি ও নিরাপত্তার ওপর আঘাত। বক্তারা আরও বলেন, বর্তমান সমাজে মাদকের বিস্তার যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। যারা এর প্রতিবাদ করে, তাদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এ সময় অবিলম্বে হামলাকারী চিহ্নিত মাদকসেবীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান বক্তারা। অন্যথায় এলাকাবাসীকে সাথে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেওয়া হয়।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর