জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত।
জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত।
মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম।
আজ ১৪ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখ, বুধবার দুপুর ০১:০০ ঘটিকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জঙ্গল সলিমপুরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্দেশ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ, এমপি মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র জনাব ডা. শাহাদাত হোসেন এবং বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব মো. আলী হোসেন ফকির, বিপিএম।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জনাব ড. মো. জিয়াউদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এসভায় জঙ্গল সলিমপুর এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং এলাকার বিদ্যমান সমস্যাসমূহ মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে একটি কার্যকর ও বাস্তবসম্মত সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের মাধ্যমে সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থার দায়িত্ব ও কার্যক্রমের মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
সভায় জঙ্গল সলিমপুর এলাকায় স্থায়ীভাবে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, আইনানুগ কার্যক্রম জোরদার করা এবং জনসাধারণের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থার পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজিপি জনাব সরদার নুরুল আমিন বিপিএম; চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব হাসান মো: শওকত আলী; চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএমসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।