advertisement
advertisement

শ্রীপুরে গভীর বনের রাস্তায় গুলি করে দুই বস্তা টাকা নিয়ে উধাও


THE REPORTER BD | প্রতিবেদক: দ্য রিপোর্টার বিডি প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ৪:৫৭ পূর্বাহ্ণ
শ্রীপুরে গভীর বনের রাস্তায় গুলি করে  দুই বস্তা টাকা নিয়ে উধাও

শ্রীপুরে গভীর বনের রাস্তায় গুলি করে দুই বস্তা টাকা নিয়ে উধাও

advertisement
শ্রীপুর(গাজীপুর).
গাজীপুরের শ্রীপুরে বিকাশের কেশ ম্যানেজারকে গুলি করে দুই বস্তা টকা ছিন্তাই করেছে অজ্ঞাত ব্যাক্তিরা। এসময় দূবৃত্তদেও হামলায় সাথে থাকা অপর দুই কর্মকর্তা ও গাড়ী চালক দূবৃত্তদের মারপিটে গুরুত্বর আহত হয়েছে। আশংকা জনক অবস্থায় গুলিবিদ্ধ হিমেলকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন অঅহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর-গোসিংগা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায়।
গুলিবিদ্ধ হিমেল (৩৫)মাওনা বিকাশের কেশ ম্যানেজার । অপর আহতরা হলেন ভালুকা এন্টার প্রাইজ শ্রীপুরের ডিসিএম মো. ফাহাদ হোসেন(৩০), মাওনা বিকাশের সুপার ভাইজার রিফাত(২০) ও গাড়ির চালক লল মিয়া(২৫)। 
ঘামলার শিকার বিকাশ কর্মিরা জানান, নরসিংদির বিভিন্ন বিকাশ এজেন্টদের নিকট থেকে চারকোটি  টাকা সংগ্রহ করেন। তিনটি বস্তায় চারকোটি টাকা ভড়ে প্রাইভেট কার নম্বর ঢাকা মেট্রো-গ ৩৫-০৭০১ যোগে তিন কর্মকর্তা  মাওনার উদ্দেশ্যে নরসিংদি থেকে রওনা করেন। তাদেও বহনকরা গাড়িটি শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর গ্রামের বন বেষ্টিত  এলাকায় পৌছা মাত্রই ১৫ থেকে ২০টি মোটর সাইকেল দিয়ে অজ্ঞাত দূবৃত্তরা গাড়ীর গতিরোধ করে। দূবৃত্তরা গাড়ীর কাঁচ ভেঙ্গে গাড়িতে থাকা কেশ ম্যনেজার হিমেলকে পেটে গুলিকরে।  টানাহেঁছড়া গাড়ি থেকে নামিয়ে বিকাশের অপর দু’কর্মকর্তা ও গাড়ির চালককে বেধরক মারপিট করে। পড়ে দূবৃত্তরা গাড়ির পেছনের ঢালার ভেতরে থাকা টাকা ভর্তি দু’টি বস্তা নিয়ে যায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ছিনিয়ে নেয়া টাকর পরিমান আড়াইকোটি হতে পারে।  স্থানীয়দের সহায়তায় উদ্ধার হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও জরুরী বিভাগের চিকিৎসাক ডা. অনিক সরকার জানান, আহত অবস্থায় চার ব্যক্তি হাসপপাতালে আসেন। এদের মধ্যে এক জনের পেটে গুলি বিদ্ধের ক্ষত রয়েছে।  তাকে জরুরী ভিত্তিতে হাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের এখানে চিকিৎসা দেয়া হয়েছে। হামলার শিকারদের সাথে কোন নিরাপত্তা ব্যবস্থা ছিলোনা। 
এবিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীনুর আলম জানান, বিষয়টি বিকাশের পক্ষ থেকে থানা কিংবা ৯৯৯ ফোনকরে জানানো হয়নি। চারকোটি টাকা বহনের জন্য বিকাশের পক্ষ থেকে পুলিশি নিরাপত্তা ব্যবস্থাও নেয়া হয়নি। বিষয়টি জেনে ঘটনাস্থলে যাচ্ছি।  খোঁজ খবরনিয়ে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর