শ্রীপুরে মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডলের উঠান বৈঠক
THE REPORTER BD |
প্রতিবেদক:
দ্য রিপোর্টার বিডি
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১:৩২ পূর্বাহ্ণ
মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডলের উঠান বৈঠক
শ্রীপুর সংবাদদাতা,গাজীপুর:
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের গুনিবাড়ী সংলগ্ন এলাকায় মেয়র পদপ্রার্থী মো. নাসিম মন্ডলের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত এ বৈঠকে স্থানীয় ভোটার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মো. বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে সঞ্চালনা করেন খোরশেদ আলম মোল্লা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. নাসিম মন্ডল।
বৈঠকে নাসিম মন্ডল স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় তিনি এলাকার নাগরিক সমস্যা, রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, ড্রেনেজসহ বিভিন্ন উন্নয়ন সম্ভাবনা নিয়ে স্থানীয়দের কথা শোনেন এবং তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
স্থানীয় বাসিন্দারা তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মেয়র প্রার্থীর কাছে তুলে ধরেন। নাসিম মন্ডল এসব সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার আশ্বাস দেন।