advertisement
advertisement

প্রান্তিক গ্রাহকদের জন্য বিদ্যুতের মূল্য অপরিবর্তিত, গড় দাম কমালো বিইআরসি


THE REPORTER BD | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ৯ আগস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
প্রান্তিক গ্রাহকদের জন্য বিদ্যুতের মূল্য অপরিবর্তিত, গড় দাম কমালো বিইআরসি

প্রতীকী ছবি

advertisement

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাত্র একদিনের মাথায় তাদের পূর্বের সিদ্ধান্ত সংশোধন করেছে। এই সংশোধনের ফলে আবাসিক খাতে ০-৫০ ইউনিট (যা 'লাইফলাইন' গ্রাহক হিসেবে পরিচিত) এবং ০-৭৫ ইউনিট ব্যবহারকারী প্রান্তিক গ্রাহকদের জন্য বিদ্যুতের বিলের হার অপরিবর্তিত থাকছে। তাদের পূর্বের নির্ধারিত মূল্যেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে।

নিম্ন আয়ের জনগোষ্ঠীর উপর বাড়তি ব্যয়ের বোঝা কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে, এই সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর সম্ভাব্য ঘাটতি পূরণের জন্য সরকারকে ভর্তুকি প্রদান করতে হবে। সার্বিকভাবে, এই মূল্য সংশোধনের ফলে বিদ্যুতের গড় দাম ১০ টাকা ৬৩ পয়সা থেকে কমে ১০ টাকা ৪০ পয়সা হয়েছে।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর